বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ময়মনসিংহে ফেসবুকে ‘টু–লেট’ বিজ্ঞাপন দিয়ে প্র*তা*রণা, চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

মো আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধি :

কয়েকমাস ধরেই নতুন বাসার সন্ধান করছিলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ফেসবুকে হঠাৎ সামনে আসে সাবলেট ভাড়ার একটি বিজ্ঞাপন। মুঠোফোনে কথা বলে সেই বাসা দেখতে গিয়ে ঘটে বিপত্তি। বাসায় আটকে মারধর করে মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে নেয় চক্র। এরপর নানা ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে।

ঘটনার শিকার তরুণ নাজমুল হাসান (নাঈম) নগরের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ঘটনার শিকার নাজমুল হাসান জানান, নগরের কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থেকে পড়ালেখা করছেন তিনি। সেখানে ট্রেনের শব্দে পড়ালেখার সমস্যা হওয়ায় নতুন বাসার সন্ধ্যান করছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজের ফেসুবকে ইংরেজিতে ‘টু লেট ময়মনসিংহ’ লেখা গ্রুপে ব্যাচেলর ১ রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া মুঠোফোনের নম্বরে ফোন করলে বলা হয় দুই কক্ষের বাসায় এক কক্ষে স্বামী-স্ত্রী থাকেন আরেকটি কক্ষ সাবলেট ভাড়া দিবে। সে সময় নিজের বিকল ল্যাপটপ মেরামত করতে গাঙ্গীনারপাড় দিকে যাওয়ার জন্য বের হলে বাসাটি দেখতে যান। তিনি আরও বলেন, গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় আমাকে নিয়ে যে কক্ষটি সাবলেট ভাড়া দেওয়া হবে সেটি দেখানোর জন্য ভেতরে ঢুকানো হয়। এরপর চারজন নারী ও চারজন যুবক সে রুমে ঢুকে। আমাকের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। আমাকে বলা হয়, খারাপ কাজ করতে এসেছি। মারধরের এক পর্যায়ে ওরা আমার আইফোন, ল্যাপটপ নিয়ে যায় এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। আমার কাছ থেকে লিখিত একটি জবানবন্দিও নেয় তারা যেনো বুঝাতে পারে আমি এখানে খারাপ কাজ করতে এসে আটকা পড়েছিলাম। এরপর সেই বাসা থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথে থেকে ২০ হাজার টাকা তুলে হেলথ অফিসারের গলিতে নামিয়ে দেয়। এবং বলে, এ নিয়ে কাউকে কিছু বললে আমার ক্ষতি হবে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে কলেজছাত্রের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয়। বিকেল চারটায় সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয়। তারা হলেন, সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। এর মধ্যে সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। আর ফারিয়া আক্তার তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী বলে পুলিশকে তথ্য দিয়েছে। এই চক্রের চারজন তরুণী ও চারজন তরুণের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দুই তরুণীর জিম্মা থেকে কলেজছাত্রের মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আজ সন্ধ্যায় দুই তরুণীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫-৬ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন কলেজছাত্র নাজমুল হাসান। পরে রাতেই সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo