বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

সংস্কার করতে না পারলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন – মুহাম্মদ সেলিম উদ্দিন”

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

সুমন খান:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করেছিল। রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছিল। কিন্তু আপনারা যদি সেই সংস্কারেই ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?”

আজ সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আশরাফুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমীর মোস্তাকিম আলম প্রমুখ।

সেলিম উদ্দিন আরও বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াতের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo