বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বিক্ষোভ সমাবেশ “আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে…মোহাম্মদ সেলিম উদ্দিন

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১৫ Time View

প্রহসনের নির্বাচন মেনে নেবে না জাতি”

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “জুলাই বিপ্লব আল্লাহর পক্ষ থেকে এ জাতির জন্য এক বড় নিয়ামত। এই বিপ্লব আমাদের জাতীয় জীবনে আলোর দিশা দেখিয়েছে। তাই রাষ্ট্রীয় যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অবশ্যই জুলাই বিপ্লবের চেতনাকে অনুসরণ করতে হবে। অন্যথায় জাতি তা মেনে নেবে না।তিনি বলেন, “আমরা কোনোভাবেই হাসিনা মার্কা প্রহসনের নির্বাচন চাই না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতির দাবি। প্রচলিত একক প্রার্থীর নির্বাচনে জনমতের প্রতিফলন হয় না। তাই জনগণের রায়কে প্রতিফলিত করতে আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে দ্রুত গেজেট নোটিফিকেশন জারি করতে হবে।গত শনিবার বিকেল ৫টায় রাজধানীর রামপুরায় জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, মোহাম্মদ জামাল উদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ, এবং মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন প্রমুখ।ড. রেজাউল করিম বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়, বরং ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের ফসল। তাই এ সরকারকে অবশ্যই আইনী ভিত্তি দিতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করলেই জনগণ সেটিকে গ্রহণ করবে।সেলিম উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি জনগণের দাবি উপেক্ষা করা হয়, তবে বিপ্লবীরা ঘরে বসে তামাশা দেখবে না। তারা আবারও রাজপথে নামবে এবং ইনশাআল্লাহ একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করেই ছাড়বে। বিদেশী শক্তির দালালদের বিরুদ্ধেও দেশের ঈমানদার জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo