
সুমন খান:
মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ সংগঠন হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশন, ঢাকা মহানগর উত্তর-এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর দক্ষিণখান বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. রিপন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এইচ. এম. জহিরুল ইসলাম আব্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ডাইরেক্টর (ইনভেস্টিগেশন) জিয়াউল হাসান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন ও সংগঠনের উপদেষ্টা আব্দুল ওহাব লিটন। এছাড়া জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টারসহ বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,
“হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশন মানুষের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করবে। সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”
সংগঠনের নবগঠিত কমিটি
সভাপতি: মো. রিপন মিয়া
সহ-সভাপতি: এ. এইচ. এম. সালমান দেওয়ান, মো. মিজানুর রহমান, মাওলানা বরকত উল্লাহ, রাশেদুল হক, মো. কাওসার
সাধারণ সম্পাদক: এইচ. এম. জহিরুল ইসলাম আব্বাস
যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ সেলিম কিবরিয়া, মো. আল-আমিন, মো. সাইফুল ইসলাম স্বপন, মো. কামাল হোসেন
সাংগঠনিক সম্পাদক: মো. রফিকুল হক শিকদার (জাহাঙ্গীর)
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মনিরুজ্জামান, মো. ফয়জুল হক, রোমানা সানজু
দপ্তর সম্পাদক: মো. রফিকুল ইসলাম সরদার
আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন
মানবাধিকার বিষয়ক সম্পাদক: (শূন্যপদ)
গণমাধ্যম উন্নয়ন সম্পাদক: সুমি চৌধুরী
শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. নাসির উদ্দিন প্রধান, মো. মনির হোসেন
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. মোহর আলী
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: রাকিবা ইয়াছমীন
সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: সিমা আক্তার
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. সুমন খান
অর্থ বিষয়ক সম্পাদক: আশরাফুল ইসলাম (রুবেল)
সাংস্কৃতিক সম্পাদক: মশিউর রহমান (এম আর মুরাদ)
সমাজকল্যাণ সম্পাদক: মোস্তাফিজ সালাম স্বজীব
যুব ও ক্রীড়া সম্পাদক: সঞ্চিতা রহমান
কার্যনির্বাহী সদস্য: মো. মিজানুর রহমান, শেখ মো. শহিদ হোসেন রিপন, রওশন আক্তার শিউলী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবে সংগঠনের নেতৃবৃন্দ। প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষায় নিরপেক্ষভাবে কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।
Leave a Reply