বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

শহীদ তাহিদুল ইসলামের বাবা-মা আজও ভাসেন চোখের জলে !

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩০১ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি॥

তাহিদুল ইসলাম (২২)। ছিলেন টকবগে অমিত সাহসী এক তরুণ। স্বপ্ন ছিল তার উচ্চ শিক্ষা অর্জন করে “মেধার” যোগ্যতায় ভালো কোন চাকরিতে যোগদান করবেন। দরিদ্র পিতা-মাতার সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য আনবেন। কোটা বিরোধী আন্দোলনের সন্মূখ সারির যোদ্ধা ছিলেন তিনি। বরিশাল বিএম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ও বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দক্ষিণ বড় চাউলাকাঠি গ্রামের দরিদ্র কৃষক আ.মন্নান সরদারের ছেলে মো.তাহিদুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থানে বুলেটবিদ্ধ হয়ে নির্মমভাবে শহীদ হন তিনি। তাকে হারিয়ে পরিবারে এখনও বইছে শোকের মাতম। তার বাবা-মা ও স্বজনরা আজও চোখের জলে ভাসেন। তাহিদুল ইসলাম গত বছরের ৪ আগস্ট বিকালে রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান । ৬ আগস্ট সকালে দু’দফা জানাজা শেষে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দক্ষিণ বড় চাউলাকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তাহিদুল ইসলামের বাবা কৃষক আ.মন্নান সরদার ও মা লাভলী বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে কান্নাবিলাপ করে বলেন, “বুকের ধন পোলাডারে হারাইয়া মোগো জীবনের সব সুখ চিরতরে নিঃশেষ হইয়া গেছে। অরে নিয়া মোগো কত স্বপ্ন ছিল। সেই প্রাণপ্রিয় পোলাডা অন্ধকার মাটির কবরে চিরতরে ঘুমাইয়া আছে। আইজ একটা বছর অর মুখটা দেহিনা। প্রতিদিন ওর কবরের কাছে গিয়া চোহের পানিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। তিনি যেন অরে বেহেস্তবাসী করেন।”

এদিকে শহীদ তাহিদুল ইসলামের দরিদ্র কৃষক বাবা আ.মন্নান সরদার তার বড় ছেলে তারিকুল ইসলামের জন্য সরকারের কাছে একটি চাকরির দাবি জানিয়েছেন। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo