বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

চোরাই মালামালসহ একজন গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩২২ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুরে একটি বাসায় চুরির ঘটনায় ও চোরাই মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন- মোঃ রকিব হোসেন (৩৫)।

মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ সাজ্জাত রোমন এর সূত্রে জানা যায়, মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান মিরপুর-২, মায়াকাননের বাসা নং ৫/ই, ৭-খ এর ৫ম তলায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন অনেক দিন যাবত। গত ১৮ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মোঃ রকিব হোসেন নামের এক ব্যক্তি তাদের সাথে থাকার জন্য ওই ফ্ল্যাটে ওঠেন। পরে ২০ জুলাই নাহিদ ও মেহেদী ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে গ্রেফতারকৃত রকিব সেই বাসায় থাকায় একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়িসহ , একটি স্বর্ণের আংটি ও মানিব্যাগে থাকা নগদ ২২ হাজার, টাকাসহ চুরি করে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মোঃ নাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
মিরপুর মডেল
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫ খ্রি.) ভোর ৫:৩০ সময় নড়াইল জেলার লোহাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে রকিবকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চুরিকৃত ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়ি ও মানিব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিযাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo