বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন…. কাউসার পাপ্পু

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৪৫ Time View

সুমন খান:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে গত ১৪ ,জুলাই ২০২৫ ইং রোজ সোমবার বিকেলে মিরপুর শাহ আলী থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন এ কর্মসূচিতে।বিক্ষোভ মিছিলে শাহ আলী থানার বিএনপি আহ্বায়ক কাউসার পাপ্পুর নেতৃত্বে । মিছিলটি মিরপুর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স থেকে শুরু করে শাহবাগ গোলচক্করে অবস্থান করেন।মিছিলে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার শোডাউন দেখা যায়, বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনের নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেছেন শাহ আলী থানার বিএনপির আহবায়ক এস এম কাউসার পাপ্পু। তিনি বলেন, “বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামীদিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।বিক্ষোভ মিছিলের পরে বক্তব্যে কাউসার পাপ্পু বলেন,“বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত।তিনি আরও বলেন,“সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।
বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo