বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বানারীপাড়ায় গাছ ও বাঁশ কেটে বিধবা বৃদ্ধার সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আমিরোন বেগম নামের এক বিধবা বৃদ্ধা নারীর পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) সকালে প্রতিপক্ষরা বসতবাড়ির ওই সম্পত্তিতে থাকা চারটি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমিরোন বেগম (৭৫) একই এলাকার জিয়া ঢালী ও পাঁচ সহোদর (৪০) শাকিল খান(৪৬), জিহাদ খান (৩৮), জাহিদ খান (৩৬), তাওহিদ খান (৩৩) ও টুটুল খান (৩০)কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে বুধবার (২ জুলাই) সকালে বিবাদীরা আমিরোন বেগমের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার ৪টি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন। এসময় তাদের বাধা দিতে গেলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পত্তির কাগজপত্র নিয়ে দুই পক্ষকে এদিন সন্ধার পরে থানায় যেতে বলেন। বিবাদীরা ক্রয়সুত্রে ৪৭ শতক সম্পত্তির মালিকানা দাবি করেন। অপরদিকে বাদী আমিরোন বেগমের দাবি বিবাদীরা তাদের বাড়ির ২০৯ নম্বর দাগে ক্রয়সুত্রে মাত্র ১০ শতক সম্পত্তির মালিক হলেও ওই দাগে ৪২ শতক জবরদখল করতে চায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, দুই পক্ষের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo