বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

স্বরূপকাঠি-বানারীপাড়া সড়কের জম্বুদ্বীপ বেইলী ব্রিজটি যেন মরণফাঁদ

  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৬ Time View

স্বরূপকাঠি-বানারীপাড়া সড়কের

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশাল-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়ার জ¤ু^দ্বীপ বেইলী ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিজের বেশ কয়েকটি স্থানে স্টিলের পাত ভেঙ্গে,দেবে ও সরে গিয়ে এ মরণ ফাঁদের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ জুন )সন্ধ্যায় ব্রিজের দক্ষিণ প্রান্তের ভেঙ্গে যাওয়া স্টিলের পাতের ফাঁকে স্বরূপকাঠি থেকে আসা রাজধানীগামী কাঠবোঝাই ট্রাকের চাকা আটকে কয়েক ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া ওই ব্রিজে প্রায়ই ঘটছে দূর্ঘটনা । এরশাদ জামানায় শেষের দিকে বানারীপাড়ার সন্ধ্যা নদীর শাখা নদীতে জ¤ু^দ্বীপ এলাকায় বৃহৎ আকারের এ বেইলী ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ব্রিজটি ঝুঁিকপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় এ ব্রিজে বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক, বিশেষ করে ২৫/৩০টন ওজনের কাঠবাহী ট্রাক,ঢাকাগামী পরিবহণ ও অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসসহ রাত-দিন নানা ধরণের হাজারো যানবাহন চলাচল করে থাকে। পিরোজপুরের স্বরূপকাঠিসহ বিভিন্ন এলাকার মানুষ এ ব্রিজের ওপর দিয়ে রাজধানী,বরিশাল শহর ও বানারীপাড়াসহ দেশের নানা প্রান্তে চলাচল করে থাকেন। স্থানীয়রা অবিলম্বে ব্রিজটি টেকসই সংস্কার কিংবা নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচল উপযোগী করা হবে। এছাড়া এখানে গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo