বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

জলঢাকায় কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৭২ Time View

মর্তুজা ইসলাম,
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। বুধবার (৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং কৃষক প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PARTNER প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেসবাহুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা লুবনা আক্তার সরকার, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, এবং উপজেলা কৃষকদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাইফুল ইসলাম বলেন, “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে কৃষকদের আধুনিক, ঘাত-সহনশীল ও পুষ্টিকর ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উন্নত বীজ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। ফলে কৃষকরা লাভবান হবেন এবং দেশ কৃষিতে আরও স্বনির্ভর হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সরকারের পক্ষ থেকে আরও প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চেয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo