বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৮ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুর থানাধীন কল্যানপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছেন ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাসুদ রানা (৩৫) ও মোঃ শাহাবুদ্দিন (২৮)।

গত বুধবার (৭ মে ২০২৫ খ্রি.) বিকাল ৪:৩০সময় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন এর নেতৃত্বে ! কল্যানপুরের রেডিও কলোনী এলাকায় থেকে, বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন, সূত্রে জানা যায়, বুধবার বিকালে থানার একটি টহল টিম ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ডাকাত দলের সদস্যরা কল্যানপুর রেডিও কলোনী এলাকায় একটি পরিত্যাক্ত টিনের দোকান ঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ মাসুদ রানা ও মোঃ শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা ও মোঃ শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যানদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo