বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৯৬ Time View

স ম জিয়াউর রহমান :

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার আয়োজিত প্রতিদিনের মতো আজ ৪ মার্চ বিকেলে ঢাকার সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সামনে হতদরিদ্র ও প্রতিবন্ধী রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথেরো, রাঙ্গুনিয়া পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক ভদন্ত জে বি এস আনন্দবোধি ভিক্ষু, ভদন্ত রাহুল ভিক্ষু, ভদন্ত জগতজ্যোতি ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাপ্রিয় শ্রামণ ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সভাপতি ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহকারী সচিব নয়ন বড়ুয়াসহ আরো অনেকে।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সভাপতি, সমাজসেবী ও দানবীর ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়ার পৃষ্ঠপোষকতায় এ ইফতারী বিতরণ কার্যক্রম চলছে এবং এটি পুরো রমজান মাসব্যাপী চলবে।

এ সময় বক্তারা বলেন, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রতি বছর নিয়মিতভাবে রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করে আসছে। এটা একটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং অনুকরণী কর্ম। এখানে মানুষ মানুষের জন্য এবং ধর্ম যার যার বাংলাদেশ সবার এটিকে গুরুত্ব দিয়ে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার যেভাবে এগিয়ে এসেছে মানবতার উন্নয়ন ও অগ্রগতিতে স্মরণীয় হয়ে থাকবে বাঙালির অসাম্প্রদায়িক বাংলাদেশের ইতিহাসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo