বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

মিরপুর শাহ আলী থানার কর্মশালা অনুষ্ঠিত ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না’ …..আমিনুল হক

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৩ Time View

সুমন খান:

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে পুনর্গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রুপরেখার কর্মসূচি দিয়েছেন। ধ্বংস হওয়া রাষ্ট্র পুনর্গঠনের জন্যই এই ৩১ দফার রুপরেখা কার্যকর করা প্রয়োজন।

তিনি বলেন, সেই ৩১ দফার কর্মসূচি গুলো যদি আমরা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা প্রত্যকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব।

গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫ইং বুধবার রাজধানী শাহ আলী থানার মিরপুরের ঈদগাহ মাঠে শাহ আলী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে চায়। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে বার বার আহবান করেছি- আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। যেখানে বাংলাদেশের ১৮ কোটি মানুষ গত ১৫ বছর যাবৎ ভোট দিতে পারে নাই।

তিনি আরও বলেন, আমাদের সকলের দরকার একটি নির্বাচিত সরকার। যদি দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হয়, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা হবে না। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী রয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা দেশে সংষ্কারের নামে নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশের সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা দিন এনে দিন খায়। খেটে খাওয়া এই মানুষগুলো যারা কৃষক, যারা শ্রমিক রয়েছেন। আমরা চাই- সেই খেটে খাওয়া শ্রমিক ও কৃষকেরা যাতে তাদের দৈনন্দিন চাহিদাগুলো পরিপূর্ণ ভাবে পূরণ করতে পারেন। এটাই হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাওয়া ও স্বপ্ন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানবিকতা জন্য জাতীয়তাবাদের ধারক হিসেবে তিনি বাংলাদেশের সকল মানুষের অন্তরের মনিকোঠায় বসে আছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশে স্থিতিশীলতা অবস্থা ফিরিয়ে আনতেই একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন।

“আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ তার সকল মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে পারবে” বলে তিনি তার বক্তব্যে বলেন।

প্রধান বক্তার বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মোঃ আক্তার হোসেন, আতাউর রহমান, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, শফিকুল ইসলাম শাহীন, রেজাউর রহমান ফাহিম, হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া, আশরাফুজ্জাহান জাহান,শামীম পারভেজ, মাহাবুব আলম ভূঁইয়া শাহিন, ফারুক হোসাইন ভূইয়া, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোঃ নাসির উদ্দিন, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, জাহেদ পারভেজ চৌধুরী, তাসলিমা রিতা ছাড়াও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাধারন সম্পাদক মহসীন সিদ্দিকী রনি, কৃষকদল ঢাকা মহানগর উত্তর সভাপতি আরশাদুল আরিস ডল, মহিলা দল সদস্যসচিব এ্যাড রুনা লায়লা ,তাতীদল উত্তর এর আহবায়ক শামসুন্নাহার বেগম,জাসাস ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, রুপনগর জনকল্যাণ সমিতির সভাপতি থানা বিএনপির অন্যতম নেতা মোঃ শাহ আলম মোল্লা, এছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল তালুকদার, রুপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, খায়রুল আলম নয়ন, এম এ ওহাব আবু, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন, ক্যান্টেনমেন্ট থানা বিএনপি যুগ্ম আহবায়ক শফিকুর রহমান রতন, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ খান,

আর উপস্থিত ছিলেন, বিএনপির শাহ আলী থানার সাবেক মুলদলের

আহবায়ক এস,এম কায়সার পাপ্পু , ও ৯৩ ওয়ার্ড সভাপতি আফসার আলম খান সেলিম, শাহ আলী থানার ৯৩ নাম্বার ওয়ার্ড মূল দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাঙালি।শাহ আলী থানার সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন, বিএনপি মুল দলের যুগ্ন আহবায় বাপ্পা মিয়া, এবং সরকারি বাংলা কলেজ সাবেক ছাএ মিলাতয়ন মামুন খান , বাংলা কলেজ ছাত্রদলের সাবেক নির্বাচিত জিএস মোহাম্মদ আলী, কামাল হোসেন শাহ আলী থানা সদস্য বিএনপি, মুয়াজ্জেম হোসেন বাবু, মোহাম্মদ হাকিল প্রমূখ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo