বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

পুঠিয়ায় সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করায় দুই গ্রুপের সংঘর্ষ

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩০ Time View

রাজশাহী স্টাফ রিপোর্টার

পুঠিয়ায় সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করারয় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত এক ও বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সোমাবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি চার মাথার মোড় এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলম কয়েক মাস পূর্বে সরকারি জায়গা না ছেড়ে বাড়ি নির্মাণ করেন। এ সময় স্থানীয়রা সরকারি জায়গায় বাড়িটি নির্মাণ করায় প্রতিবাদ শুরু করে। এতে সে কারো কথা কর্ণপাত না করে বাড়িটি নির্র্মান করে। তখন থেকে জাহাঙ্গীর আলমের পরিবারের সাথে স্থানীয়দের মধ্যে দ্বন্দ শুরু হয়। সোমবার সকালে জাহাঙ্গীরের প্রতিবেশি সাইফুল ইসলামের সাথে উক্ত বিষয়ে জাহাঙ্গীরের ভাই মনিরুল ইসলাম জুয়েলের সাথে কথাকাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম জুয়েলের হাতে থাকা সাবল ইসলাম সাইফুল ইসলামের মাথয় আঘাত করলে সাইফুর ইসলামের মাথয় গুরুতর জখম হলে সেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিষয়টি সত্যতা স্বীকার করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ করিব হোসেন জানান, এ বিষয়ে এখনো কেওউ থানায় অভিযোগ দেওনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo