বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

সাবেক এমপি নিখিলের সহযোগী, যুবলীগ কর্মী রিংকুকে গ্রেফতার …… মিরপুর মডেল থানা

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৭ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল খানের ! একান্ত সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী বিশেষ ভূমিকা পালনকারী ও যুবলীগের সক্রিয় সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকু (৩০) কে গ্রেফতার করেছে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫:২৫ ঘটিকায় মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী হিসেবে পরিচিত। শুধু তাই নয় তার বিরুদ্ধে অপকর্ম অন্তর সীমা নেই ।এবং মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী কায়দায় রামরাজ্য কায়েম করেই গেছেন।

থানা সূত্র আরও জানায়, রিপন আহম্মেদ রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo