বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

নড়াইলে লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৫

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ Time View

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া পৌর শহরের চোরখালী এলাকায় লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কসহ ৫ জন আহত হয়েছে। আহতদের রাতেই উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের চোরখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস কে মিন্টু (৩৪),ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ঝন্টু মিয়া (৪২), বিএনপির সমর্থক হাফিজুর রহমান (৩৩), বাবলু শেখ (৪৫) দোলেনা বেগম (৩৫)।

চিকিৎসাধীন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এস, কে মিন্টু বুধবার (৫ফেব্রæয়ারি)দুপুরে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, চোরখালী এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলীয় লিফলেট বিতরণ করবে এবং তারা আনিস মোল্যার চায়ের দোকানে জড়ো হয়েছে। এ খবর জানার পর আমিসহ বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে আনিস মোল্যার চায়ের দোকানে গিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। শান্ত এলাকা কে অশান্ত না করারও আহবান জানাই।

এ সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান মনির নেতৃত্বে ইদ্রিস সরদার, রবিউল মল্লিক, ইব্রাহিম মোল্যা, আনিস মোল্যাসহ ১৫/২০জন মিলে হাতুড়ি, লোহার রড, রামদা, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন,রাতে পৌর শহরের চোরখালী এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আমাদের কয়েকজন নেতা কর্মী কে মারপিট করে আহত করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo