
স্টাফ রিপোর্টার :
সাম্প্রতিক সময়ে চাঁদপুরে বেশ আলোচিত গভীর রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী নৌযান থেকে ৩০ মন ইলিশ মাছ লুটের ঘটনায় শহর জুরে চাঞ্চল্য বিরাজ করছে।
গত ২০ জানুয়ারি সোমবার গভীর রাতে ঢাকা- বরিশাল নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি রেডসান ও এমভি প্রিন্স অব রাসেল থেকে গভীর রাতে লঞ্চ থামিয়ে প্রায় ৩০ মন ইলিশ মাছ লুটের ঘটনা ঘটে।লুটের ঘটনাটি প্রথম প্রকাশ পায় বরিশালের নিরীহ মাছ ব্যবসায়ী জহির মোহাম্মদ ও পারভেজে নামের দুই ব্যাক্তির মাধ্যমে।
তার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান চাঁদপুর নৌ ফাঁড়ির স্পিডবোট চালক রবিন মিয়া একদল ছিনতাইকারী এমভি প্রিন্স অব রাসেল ও এমভি রেডসান লঞ্চ কে সিগন্যাল দেয়। লঞ্চ কর্তৃপক্ষ সিগন্যাল পেয়ে চাঁদপুর মিনি কক্সবাজার এলাকায় লঞ্চটি থামান এবং তারা বলেন এই লঞ্চে অবৈধ কিছু মাছ আসছে আমরা এগুলো জব্দ করতে আসছি।
জব্দকৃত ৩০ মন মাছ নিয়ে আসা হয় চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে।সেখান থেকে মেসার্স প্রধানিয়া ট্রেডার্স এ মাছ গুলো রাখা হয়।পরবর্তীতে এই মাছগুলো বিভিন্ন ছোট ছোট পাইকারদের কাছে বিক্রয় করা হয়।৩০ মন ইলিশ ছিনতাইয়ের ঘটনায় বড় স্টেশন এলাকায় আলোচনা ও সমালোচনা বিরাজ করছে।
বড় স্টেশন এলাকার গণ্যমান্য লোকজন বলতেছে এখনো ভুক্তভোগীরা কেউ এ বিষয়ে কোন সমাধান পায়নি। তারা আশাবাদী প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে মাছগুলো ফেরত দেয়া হবে।
Leave a Reply