বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ সমন্বয়ক আটক

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ Time View

 

ফুলপুর ময়মনসিংহ  প্রতিনিধিঃ-মোঃ কামরুল ইসলাম খান :

 

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, জিরা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার  আমুয়াকান্দা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মোঃ মাসুদ রানা (২৫)।

 

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃআব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার  আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় অবৈধ মালামালসহ দুজনকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, ১টি সেলাই মেশিন, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo