বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ Time View

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ

কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত হলেন মো.বুলবুল আহমেদ সজীব। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল.৫ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, সোমবার (২৯জানুয়ারি) বিকেলে কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের এর পক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায় -অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদান্নোতিপ্রাপ্ত মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে সজীবকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করলে এ সময় সজীবের সমার্থক ও কিছু দুষ্কৃতিকারী আত্মীয়-স্বজন গোয়েন্দা পুলিশের উপর হামলা চালায়।

পরিস্থিতি বেশ নাজুক অবস্থা হওয়ায় গোয়েন্দা পুলিশের টিম আরও বৃদ্ধি করা হয় এ সময় সজীবের সমর্থক দুষ্কৃতকারী কারী বাহিনী এবং গোয়েন্দা পুলিশের মাঝে পাল্টা-পাল্টি আক্রমণ হওয়ায় পুলিশের কয়েকজন সদস্য আহত হলে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন জানান এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo