বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

প্রাথমিকে অন্ততপক্ষে মৌলিক সাক্ষরতা অর্জন নিশ্চিত করা জরুরি -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৮৭ Time View

 

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যে-কোনো উপায়েই হোক প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর অন্ততপক্ষে মৌলিক সাক্ষরতা অর্জন বিষয়টি নিশ্চিত করা জরুরি। আর এ কাজটি আপনারা যারা শিক্ষকমন্ডলী তাদেরই করতে হবে। আমাদের ভর্তির হার বেড়েছে ঠিকই কিন্তু কিছুদিন পর বিদ্যালয় থেকে আবার ছাত্রসংখ্যা কমেও যাচ্ছে, যেটা কোনভাবেই কাম্য নয়।

শনিবার (১১ জানুয়ারী) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফ, বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত “কমিউনিকেশন এন্ড সোশ্যাল মবিলাইজেশন এ্যাকশন প্ল্যান তৈরি বিষয়ক” কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের চাহিদা অনুযায়ী আমরা বাচ্চাদের কতটুকু সাক্ষর করে গড়ে তুলতে পারছি, সেটা দেখা উচিত। প্রাথমিক পর্যায়ে সরকারের পলিসিতে কিছুটা পরিবর্তন আনা আবশ্যক হয়ে পড়েছে। আমরা সে জায়গাটিতে কাজ করছি। আপনাদের সুচারু মতামত সরকারের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। অতিকেন্দ্রিকতার কারণে আমরা সামগ্রিকভাবে অনেক কিছু পরিবর্তন করতে পারি না। কিন্তু পরিবর্তন আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের শতভাগ চেষ্টা রয়েছে। প্রাথমিক পর্যায়ে অনেক স্থানীয় সমস্যা রয়েছে, যেটা জেলাভিত্তিক সমাধান করা সম্ভব। এক্ষেত্রে, কেন্দ্র থেকে শুধু একটা সাধারণ নীতিমালা নির্ধারণ করে দিলেই হয়। সর্বোপরি সমস্যাটা আপনার কাছে আসবে, সেটার সমাধান ঊর্ধ্বতনের সাথে পরামর্শ করে করতে হবে, বাস্তবায়নটাও আপনাকেই করতে হবে।

উপদেষ্টা আরো বলেন, জনমত নিয়েই প্রাথমিক শিক্ষায় সরকারের পলিসি গঠন হবে। চরাঞ্চলের শিশুদের জন্য স্কুল কীভাবে সুবিধা হয়, দুর্গম অঞ্চলের স্কুলের সুবিধা কী হবে, এটা স্থানীয়দের মতামত অনেকটাই জরুরি। শুধু অর্থনৈতিক কর্মকান্ড করলেই হবে না, শিক্ষাটা সমাজের কতটুকু উপকারে আসছে সেটা ভাবার বিষয়। আমরা প্রাইমারি পর্যায়ে লাইব্রেরির অভ্যাস গড়ে তুলতে পারি। শিক্ষক ও শিক্ষার্থীর জন্য বাড়তি বই পড়া খুবই প্রয়োজন। প্রয়োজনে বাহির থেকে আমরা মালামাল ও সেবা, ক্রয় বা সরবরাহ করতে পারি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ লুৎফুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরহাদ আলম প্রমুখ।

উল্লেখ্য, দিনব্যাপী এ কর্মশালায় ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।এর আগে উপদেষ্টা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo