বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী : মোমিন মেহেদী

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ Time View
ঢাকা স্টাফ রিপোর্টার:
প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  ১১ জানুয়ারি বেলা ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরুন’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।  নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আখন্দ, আলম খন্দকার প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বিমানবন্দরে প্রবাসী সাঈদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে প্রবাসীর উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। সেই সাথে শতাধিক দ্রব্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করে জনমনে স্বস্তি আনার উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যেই চিন্তা থেকে ৩৬ জুলাইর আন্দোলন করা হয়েছিলো, সেই চিন্তা থেকে জনগণ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। এই সুযোগটা কাজে লাগিয়ে অপরাধী-দুর্নীতিবাজরা রাজনীতি করছে, পুলিশ-প্রশাসন নীতির বাইরে পথ চলছে। যে কারণে দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo