বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

পাকুন্দিয়া উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কমিটি গঠন গোলাপ আমিন সভাপতি, আফসার আশরাফী সাধারণ সম্পাদক।

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ Time View

 

আফসার উদ্দিন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ :

 

কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে ১১ জানুয়ারি, শনিবার উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য রাখেন, তাঁরা হলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক বাতেন‌ ও এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক মো. শরীফুল ইসলাম শরীফ, উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম খোকন, কবি আল আজাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বার্ষিক সাধারণ সভায় কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির পাকুন্দিয়া উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাপ আমিন, সাধারণ সম্পাদক আফসার আশরাফী ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওয়াজেদ আলি।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- সহ-সভাপতি মোখলেছুর রহমান আকন্দ, মুহাম্মদ রবিন সরকার, সাধারণ সম্পাদক আফসার আশরাফী, সহ-সাধারণ সম্পাদক হাকিম রফিকুল ইসলাম, এম এ হান্নান, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক উবায়দুল্লাহ আল ফাহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান উজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকন, মুহাম্মদ জিয়াউল হক বাতেন, মো. শরীফুল ইসলাম শরীফ, আসিফুজ্জামান খন্দকার ও মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও ছড়াকার গোলাপ আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo