
প্রতিবেদক: জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাবেক দায়িত্বশীলদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত, যেসকল দায়িত্বশীলগন সিদ্ধিরগঞ্জ থানা শাখায় দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
গত (১০ জানুয়ারি) শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন, পাইনাদী দারুল উলুম কওমি মাদ্রাসা মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার বর্তমান সভাপতি মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক, হাফেজ মাওলানা মিজানুর রহমান ও সদস্য সচিব মুহা.যোবায়ের হোসেন সাইদের সার্বিক তত্ত্বাবধানে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন।
এসময় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাবেক দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মোজাম্মেল হক টিটু, মাওলানা ফখর উদ্দিন, ডা.মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সুলতান মাহমুদ, মহা. জসিম উদ্দিন, মহা. লুৎফুর রহমান, মুহাম্মদ বিল্লাল হোসেন খান, মাওলানা মোবারক হোসেন, হাসানুজ্জামান রাসেল, মুহা. মাসুম বিল্লাহ, মহা. কামাল হোসেন, মুহাম্মদ কবির হোসেন, মুফতি শেখ হোসেন আলী, মাহবুবুর রহমান আদনান, মুহা. রাজিব হোসেন, মুহাম্মদ আবু সাইদ, মুহাম্মদ হাসানুজ্জামান শেখ, মাওলানা নাছির উদ্দীন, খন্দকার মুহাম্মদ জাকারিয়া,শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, এইচ এম ফজলে রাব্বি, মুহাম্মদ আব্দুর রহিম শাওন, মুহা. শরীফ হোসেন, এইচ এম শাহীন আদনান, এইচ. এম. ইয়াসিন আরাফাত,মুফতি আমিনুল ইসলাম আবরার, মুহা, মাহদি হাসান, হাফেজ মাওলানা ফজলুল করীম, মুহাম্মদ আবরারুল করীম, মুহাম্মদ আমির হামজাহ, প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইসলামি ছাত্র আন্দোলনের পূর্বের নাম ছিল ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ১৯৯১ সালের ২৩ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমির ও চরমোনাই দরবারের তৎকালিন পীর সাহেব, মাওলানা ফজলুল করীম রহ.। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা, সারাদেশে সুনামের সাথে নিয়মতান্ত্রিক ভাবে ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply