বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

রাজধানী আদাবর,  জাপান গার্ডেন সিটি শিয়া মসজিদ তাজমহলু, যানজট নিরসয়  ট্রাফিকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ Time View

রাজধানী আদাবর,  জাপান গার্ডেন সিটি শিয়া মসজিদ তাজমহলু, যানজট নিরসয়  ট্রাফিকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

 

ঢাকা রিপোর্টার :

রাজধানী  আদাবর   রিং রোড, জাপান গার্ডেন সিটি, শিয়া মসজিদ ও তাজমহল রোড কেন্দ্রিক যানজট নিরসনকল্পে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত  ০৫/০১/২০২৫ ইং বেলা ১১.০০ ঘটিকায় ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় সভাপতিত্বে অত্র বিভাগের অফিস কক্ষে রিং রোড, আদাবর, জাপান গার্ডেন সিটি, শিয়া মসজিদ, তাজমহল রোড, মোহাম্মাদিয়া হাউজিং ও চাঁনমিয়া হাউজিং কেন্দ্রিক যানজট নিরসনকল্পে অত্র এলাকার বিভিন্ন অংশীজন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অংশীজন প্রথমে মতবিনিময় সভা আয়োজন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে ট্রাফিক সমস্যাসমূহ সম্পর্কে অবগত হন। তারা আরো বলেন, ট্রাফিক পুলিশের স্বল্প জনবল দিয়ে সব কাজ করা সম্ভব নয়, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে। অংশীজনদের অনেকেই ট্রাফিক বিভাগের এই অংশে যানজটের অন্যতম কারণ হিসাবে অধিকাংশ মার্কেটের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা, ফিডার রোডের আধিক্য, উল্টো পথে যানবাহন চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কথা উল্লেখ করেন। সভাপতি মহোদয়ের আহ্বানে প্রধান অংশীজনদের অনেকেই ট্রাফিক পুলিশকে কমিউনিটি পুলিশ দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। অংশীজনগণ এধরণের মতবিনিময় সভা যানজট নিরসনে ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব তানিয়া সুলতানা পিপিএম মহোদয় এবং সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মাদপুর জোন জনাব মোঃ আসলাম সাগর মহোদয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo