বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিকে কুপিয়ে জখম

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২৩১ Time View

 

 

 

নড়াইল প্রতিনিধি:

 

 

স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজকে (২৫) মাথায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। সতেজকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সতেজ জানান, সোমবার সকালে সতেজ ও তার মেঝো ভাই সজীব মুস্তারী দুর্গাপুরে তাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের জহিরুল ইসলাম মিয়া কাজে বাঁধা দেন। তাদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জহিরুল ইসলাম, তার ভাই জাহিদ, তাদের সন্তান মামুন ও মুন্নাসহ তাদের লোকজন সজীব মুস্তারীর ওপর হামলা চালায়। ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে সতেজকে মাথায় কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। সজেতের মাথায় দু’টি সেলাই দেয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের জহিরুল ইসলামসহ তাদের লোকজন বলেন, সজেতদের কাছে কোনো টাকা দাবি করা হয়নি। তাদের গর্ত ভরাট করতে ওই জমিতে মাটি ও বালি দেয়ার জন্য আমাদের বোরো বীজতলাসহ আশেপাশের ফসলি জমি, কলাই (ডাল) ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি জমে গেছে। আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। জহিরুল দাবি করেন, তারাও আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় তার ছেলে মুন্না আহত হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo