বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড, ড্রেজারসহ ৩৮ জন আটক

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

 

 

স্টাফ রিপোর্টার :

 

 

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০ টি বাল্কহেড, ১টি ড্রেজারসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গত ১৮ ডিসেম্বর রাত ১১ টা থেকে পরদিন ১৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
১৯ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার রাত ১১ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার, ১০ টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo