বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

চাঁদপুরে বীর শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

চাঁদপুরে বীর শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

 

 

স্টাফ রিপোর্টার :

 

মহান বিজয় দিবসে চাঁদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈদিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড় ‘অঙ্গীকার’ পাদদেশে একত্রিশবার তোপধ্বনি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ প্রশাসনের পক্ষে (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের পক্ষে (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পন করেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন-চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব, সিভিল সার্জন কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, এলজিইডি চাঁদপুর, জেলা সমাজ সেবা অধিপ্তর, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, জেলা মৎস্য দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর।

এছাড়ও শ্রদ্ধা নিবেদন করেন-চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর সদর মডেল থানা, চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ, চাঁদপুর পৌর কর্মচারি সংসদ, জাতীয় মহিলা সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।

চাঁদপুর জেলা বিএনপি অফিসের সামনে থেকে সকাল ৯টায় বিজয় দিবসের র‌্যালী নিয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়াও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, জেলার ৮ উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo