বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

দুমকি উপজেলায়, বেগম রোকেয়া দিবস পালিত

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

 

 

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ‘নারী-কন্যার সুরক্ষা করি-সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি‘ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দুমকি উপজেলা পরিষদ চত্তর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেমিনার কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও মো: শাহীন মাহমুদ প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, পল্লী সেবা সংঘ পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমূখ বক্তৃতা করেন। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ৫জন নারীকে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার পেলেন, অর্থনৈতিক ক্ষেত্রে শারমিন সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আসমা বেগম, ভয়াবহ নির্যাতন মোকাবেলা করে নতুন উদ্যমে জীবনের সাফল্যে রোকসানা আক্তার রিনা, সফল জননী মোসা: মিনারা বেগম, সমাজ উন্নয়নে দিলরুবা আক্তার ইভা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও দুমকি প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo