বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

চট্টগ্রাম নগরীর যুবলীগের সহ-সভাপতি দেবু গ্রেফতার।

  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ Time View

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন হরেন্দ্র বিজয় পালের ছেলে ও সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের সাবেক সাংসদ এম এ লতিফের নির্বাচনী সমন্বয়কারী ছিল ।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবাশীষ পাল দেবু। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে হামলায়‌ নেতৃত্ব দিয়েছেন কোতোয়ালি, চান্দগাঁও, বন্দর ও ইপিজেড এলাকায়। সম্প্রতি আদালত এলাকায় চাঞ্চল্যকর এডভোকেট আলিফ হত্যায় সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি, অর্থদাতা প্রধান সহযোগী হিসেবে নেপথ্যে দেবাশীষ দেবু ছিলেন বলে অনেকের অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতার বিষয়ে বিস্তারিত গণমাধ্যম কর্মিদেরকে পরে জানাবেন বলে জানান ওসি বন্দর। বৃহস্পতিবার বিকেলে দেবু কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo