বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু ৩ দিনের গাইবান্ধা জেলা ইজতেমা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

 

মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টার গাইবান্ধা।

 

 

গাইবান্ধার তুলশীঘাটে কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে ।
আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এবারের ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম।
এর আগে গতকাল বুধবার থেকেই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অবস্থান নেয়।
আগামী শনিবার সকাল এগারোটায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।
গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন জানান, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। আজ ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সব মিলে ইজতেমা ঘিরে যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo