
মোঃ আরিফ শরীফ
নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল:
প্রতিনিয়ত রেললাইন চালুর নতুন তারিখ দেখে অতিষ্ট হচ্ছে নড়াইলবাসী, চলতি বছরের জুলাইয়ে মাঝামাঝি থেকে চলাচল শুরু হওয়ার কথা থাকলেও অক্টোবর প্রথম সপ্তাহ, নভেম্বর ১৫ তারিখ, ডিসেম্বরের ২ তারিখ পার হয়ে গেলেও এখনো চলাচল তো ঢের প্রয়োজনীয় জনবল নিয়োগ ও টিকিট কাউন্টার এখনো চালু হয়নি। নড়াইল রেলস্টেশনে গিয়ে কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললে তিনি সম্ভাব্য তারিখ হিসেবে ডিসেম্বরের ৬ তারিখ উল্লেখ করেন। টিকিট বিক্রি ও ভাড়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ট্রেন চালু হওয়ার অন্তত দশদিন আগে এগুলো ডুকুমেন্ট আকারে স্টেশনে পৌছানোর কথা থাকলেও এখনো আসেনি।
Leave a Reply