• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
উজিরপুরে ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা কনস্টেবলকে কুপিয়ে জখম, আটক ৪ অপরাধ দমনে সফলতা, তাই কি অপপ্রচারের শিকার ওসি হাবিবুর রহমান? প্রকাশিত সংবাদের প্রতিবাদ আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মহাসড়কে চেকপোস্ট গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১১ উত্তরায় জামায়াতের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পের ঘোষণা মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রতিমন্ত্রী আমিনুল হকের নামে প্রোপাগান্ডা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি সচেতন মহল ​ বানারীপাড়ায় লাখ টাকা ঘুষ খেয়ে ফেঁসে গেলেন তহশিলদার: ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ সাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

কালিয়াকৈরে মাটির দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালীয়া গ্রামে মাটির দেওয়ালের ধসে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। এসময় এক দম্পতি ও তাদের শিশু সন্তান আহত হয়েছে।

রবিবার (২৯ এপ্রিল) সকালে প্রচন্ড বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।নিহত সুরবালা মালো (৬০) কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের মৃত দুখাই মালোর মেয়ে।

বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য শুকেন্দ্র চন্দ্র কুমার তার স্বজনদের বরাদ দিয়ে জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের সুরবালা রবিবার সকালে বৃষ্টির কারণে প্রতিবেশী বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার মরণ বিশ্বাসের বাড়ী আশ্রয় নেয়। এসময় ওই এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টির একপর্যায়ে মরণ বিশ্বাসের মাটির ঘরের একপাশের দেওয়াল হঠাৎ ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া ওই দেওয়ালের নীচে চাপা পড়ে সুরবালা মালো (৬০) ঘটনাস্থলেই নিহত হয়।এ সময় মরণ বিশ্বাস, তার স্ত্রী মঙ্গলী বিশ্বাস ও তাদের শিশু সন্তান মনসা দেবী (২) গুরুতর আহত হলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শিশু মনসা দেবীর অবস্থা আশংকাজনক বলে তার স্বজনরা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা