• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি বিশেষ সংবাদ: সারের দাবিতে কুড়িগ্রামে আবার সড়ক অবরোধ কৃষকদের বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল বিশেষ সংবাদ: হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প বিশেষ সংবাদ: চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা বিশেষ সংবাদ: খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো

মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে মিজান হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে বহনকৃত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত মিজান পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় থানার এসআই ওসমান গণি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা