• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
বরিশালে মহাসড়কে পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত বরিশালের গোয়াল ঘরে বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু ঘুষ ও আটকের রমরমা বানিজ্যে আবার শিরোনাম হলেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ উজিরপুরে ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা কনস্টেবলকে কুপিয়ে জখম, আটক ৪ অপরাধ দমনে সফলতা, তাই কি অপপ্রচারের শিকার ওসি হাবিবুর রহমান? প্রকাশিত সংবাদের প্রতিবাদ আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মহাসড়কে চেকপোস্ট গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১১ উত্তরায় জামায়াতের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পের ঘোষণা

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ মহাকাশে উৎক্ষেপণের সময় পিছিয়েছে। আগামী ৭ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এর আগে আগামী ৪ মে এটি মহাকাশে উৎক্ষেপণের জন্য সময় দেওয়া হয়েছিল।

আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

এর আগে গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু হারিকেন আরমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। এতে করে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও সূচির জটে পড়ে।

এ নিয়ে দুই ধাপ পেছানো হলো বাংলাদেশের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা