• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার ইটের রাস্তায় হাঁটতেই অসন্তষ্ট শিক্ষামন্ত্রী,বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলা।

একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসষ্টান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, প্রথমে উজিরপুর বাজার থেকে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসষ্টান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে গিয়ে অবস্থান নেয়।

পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।

বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে উজিরপুর উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হয়েছে।

গ্রামীণ জনপদের উন্নয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।

বিক্ষুব্ধরা বলেন, একজন ইউএনও চিরকাল একই কর্মস্থলে থাকবেন না, এটি আমরা জানি। তবে তিনি উজিরপুরে যেসব উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন, সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে তাকে আরও কিছুদিন এখানে রাখা প্রয়োজন।

একজন মানবিক, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে এভাবে হারাতে চান না তারা। তাই অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

অপরদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয়পাশের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলামের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা অনতিবিলম্বে ইউএনও আলী সুজার বদলী প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা