• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন ইটের রাস্তায় হাঁটতেই অসন্তষ্ট শিক্ষামন্ত্রী,বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার বাংলাদেশের রপ্তানিতে ১৭.৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা, বাণিজ্যমন্ত্রী সতর্ক ৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

ইটের রাস্তায় হাঁটতেই অসন্তষ্ট শিক্ষামন্ত্রী,বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত দুরবস্থা ও নানা সীমাবদ্ধতা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো রাস্তায় হাঁটতে গিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শুধু রাস্তা নয়, শিক্ষার্থীদের যাতায়াতে দুটি ইলেকট্রিক বাস, নতুন অ্যাকাডেমিক ভবন, অডিটোরিয়াম, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়নেও দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এসব সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য তাঁকে বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।

শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে নতুন অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণে দ্রুত বাজেট বরাদ্দের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসব অবকাঠামোগত উন্নয়নের পর আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। শিক্ষার্থীদের যাতায়াত এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সড়কের অবস্থা নিয়ে নিজের অসন্তোষের কথা সরাসরিই তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তায় হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করব দ্রুত সময়ে পাকা রাস্তার ব্যবস্থা করতে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি ও সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির দাবিদাওয়া পূরণ অসম্ভব কিছু নয়। বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এই বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষায় এআই ও নতুন শিক্ষাক্রমের পরিকল্পনা

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান পরিবর্তনেও গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, বর্তমানে তা আর সেই অবস্থানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা কিংবা অনিয়মের সুযোগ থাকবে না। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ। এখন শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর সক্ষমতা অর্জন করতে হবে। ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় আরও পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা