• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সোবহানা মোস্তারিরা। পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর ইমার্জিং নেশন্স টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজমানের ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা।  তবে জয়ের দিনেও বাংলাদেশকে খেলতে হয়েছে নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারকে ছাড়াই। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে আজ জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাহিদা। এই টুর্নামেন্টে তাঁর আর খেলা হবে কি না, তা নিয়েও সংশয় আছে। এক্স–রে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে তাঁর চোটের অবস্থা।নাহিদার অনুপস্থিতিতে টস করতে নেমেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের বোলারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি। দলের কোনো ব্যাটারই পাননি ফিফটি। ৩০ বলে ৪০ রান করে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন চিপো মুগারি।জিম্বাবুয়ের ইনিংসে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন রাবেয়া খান। ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দিশা বিশ্বাস পেয়েছেন ২ উইকেট, রিতু মনি ১টি।জবাবে বাংলাদেশের মেয়েদের জন্য কাজটা সহজ করে দেন দুই ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেন ১০৪ রান। ১৩তম ওভারের শেষ বলে সাথী রানী আউট হলে ভাঙে এই জুটি। ৪৩ বলে ৪৫ রান করেছেন তিনি।ততক্ষণে জয়ের পথ অনেকটাই তৈরি। বাকি কাজটুকু সারেন দিলারা। টি-টুয়েন্টিতে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন এই ব্যাটার। ৪৮ বলে ৮টি চারে অপরাজিত ৬৭ রান করেছেন তিনি। শারমিন আক্তার ১৩ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন।দুই ম্যাচে একটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ। ১৬ নভেম্বর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা