• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ,ব্যানারে আগুন পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ' যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রংপুর নগরীতে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে উল্টে পড়লে চাপা পড়ে ওই ঘরের ঘুমন্ত অবস্থায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা। আজ শুক্রবার ভোর চারটার দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার (১১)। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম (২৬) গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী।এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও চালকের সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশে দিয়েছেন। ট্রাকচালক মেহেদী হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে। তাঁর সহকারী শ্রাবণ রংপুর নগরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক ও চালকের সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।ঘরের ওপর উল্টেপড়া বালুবোঝাই ট্রাকটিকে উদ্ধার করা হচ্ছেকোতোয়ালি থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নগরীর ভেতরে দ্রুতগতিতে ঢোকার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টিনের চালার ঘরের ওপরে ওল্টে পড়ে। এতে চাপা পড়েন ঘরে ঘুমিয়ে থাকা ওই শিশু ও তার মা। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে গুরুতর আহত অবস্থায় মা আশা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।প্রতিবেশী মোখলেছুর রহমান বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে বাইরে বের হয়ে দেখতে পাই একটি ট্রাক কাঁচা ঘরের ওপরে উল্টে পড়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর পরেই আসে ফায়ার সার্ভিসের সদস্যারা। ট্রাকের নিচে চাপা পড়া শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় শিশুর মাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা