• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
কী পরিমাণ ডলার খরচ হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায়? ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত  সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘরের মাঝের সেই দুটি কবর বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠানো নির্দেশ আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কু’পি’য়ে ছিন’তাই, অভিযোগের পর পরই ছিনতা’ইকারী গ্রেফতার।

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগের পর দুইজনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ দক্ষিন থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ও সংশ্লিষ্ট মালামাল ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

ভুক্তভোগী মো. সুজন মিয়া (৩২) অভিযোগে জানান, গত ২৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তিনি মোটরসাইকেলযোগে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। একপর্যায়ে একজন ধারালো চাপাতি দিয়ে তাঁর বাম হাতের কব্জিতে উপর্যুপরি দুটি কোপ মেরে গুরুতর জখম করে। পরে তাঁর কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে আহত সুজন মিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্যামলী ছায়াপথ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাহসি ও সুদক্ষ এএসআই সুজলের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে মো. মাহমুদ (২৬) ও কাওসার (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করে। ১ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে প্রস্তুত করা পুলিশের জব্দ তালিকায় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনের উল্লেখ রয়েছে। মোবাইল ফোন দুটির মধ্যে একটি অনার ব্র্যান্ডের এবং অপরটি স্যামসাং ব্র্যান্ডের।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা