• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার' প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা? খোঁজ দ্য দরিদ্র সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শুভ সকাল। আজ ২৭ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষকটঙ্গীতে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে আপস করতে গিয়েছিলেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোসলেম আহম্মদহাতে লাল রঙের একটি ব্যাগ। তাতে মিষ্টির প্যাকেট। পাঞ্জাবি পরা এক ব্যক্তি ভবনের নিচতলায় ঢুকে কথা বলছেন নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন লিফটের দিকে। কিছুক্ষণ পর লিফটে করে ওপরে উঠলেন। কিন্তু যে বাসায় যাওয়ার কথা, সেই বাসার দরজা আর খোলা হলো না। প্রায় ১০ মিনিট পর একই ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান তিনি। বিস্তারিত পড়ুন… মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেনসবচেয়ে মর্মস্পর্শী বিষয়টি হলো, এই বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে হয়েছে তাঁর মেয়ে ও বোনকে। বাংলাদেশের সমাজে এমন দৃশ্য বিরল।বাংলাদেশের জন্মলগ্নে যাঁদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তাঁরা আমাদের বীর মুক্তিযোদ্ধা। একাত্তরের সেই ভয়াল দিনগুলোয় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বরতা ও হত্যাযজ্ঞের মধ্যে স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। তাঁদের অনেকের হাতে প্রশিক্ষণ ছিল না, ছিল না আধুনিক অস্ত্র। ছিল শুধু বুকভরা সাহস আর একটি স্বাধীন দেশের স্বপ্ন। সেই সাহসকেই একমাত্র অস্ত্র করে তাঁরা যুদ্ধে নেমেছিলেন। মানিক পশারী ছিলেন এমন মুক্তিযোদ্ধাদেরই একজন। বিস্তারিত পড়ুন… সৌদি আরবে মৃত্যুদণ্ড: দেশটির আইন কী বলে, আদালতে কী ঘটেপ্রতীকী ছবিতে মৃত্যুদণ্ডসৌদি আরব বহু বছর ধরেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি। সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও দেশটি বৈশ্বিক তালিকার শীর্ষে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কোন আইনে, কার বিবেচনায় আর কেমন আদালতে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড ঠিক হয়? আর যুবরাজের বারবার দেওয়া সংস্কারের আশ্বাসই–বা গেল কোথায়? খোঁজা যাক সে উত্তর: বিস্তারিত পড়ুন… নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবিটেস্টে বাংলাদেশ দল এখন যতটা ভালো খেলছে, সাদা বলের ক্রিকেটে ততটাই খারাপ। টেস্টে বাংলাদেশ দল এখন যতটা ভালো খেলছে, সাদা বলের ক্রিকেটে ততটাই খারাপ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স সেটির সর্বশেষ উদাহরণ। বিস্তারিত পড়ুন… সমালোচনায় রাশমিকার জবাব—বিজয়কে হাজারবারও যদি বিয়ে করতে হয়, করবরাশমিকার মতে, নিজের জীবন সম্পর্কে তিনি কী বলছেন, সেটিকে বিশ্বাস না করে অনলাইনের নানা ধারণায় আস্থা রাখা অস্বস্তিকরইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে তিনি জানিয়েছেন, নিজের সম্পর্ক নিয়ে তিনি সুখী এবং বিজয়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত বারবার নিতে রাজি। তাঁর কথায়, ‘আমি আমার মানুষটিকে ভীষণ ভালোবাসি। হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব।’বিস্তারিত পড়ুন…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা