• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক 'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ সংগীতশিল্পী রাসেল খানের মৃত্যু চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয় বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ? নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ সংগীতশিল্পী রাসেল খানের মৃত্যু

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাসেল খানতিন দশকের বেশি সময় গিটারের সুরে দেশের বহু শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। কখনো কখনো মঞ্চে নিজেও গান গাইতেন। সংগীতাঙ্গনের পরিচিত ও প্রিয় এই মুখ আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।রাসেল খানজানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর স্ট্রোক হয়েছিল।পরিবারের সদস্যদের সঙ্গে রাসেল খানগিটারবাদক হিসেবে দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তাঁর গিটারের সুর ছিল চেনা অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান। ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন তিনি। সেটিই ছিল তাঁর শেষ মঞ্চ পরিবেশনা।মনি কিশোরের মরদেহ উদ্ধার, কী হয়েছিল সেদিনএকটি অনুষ্ঠানের ফাঁকে আইয়ূব বাচ্চু ও সহকর্মীদের সঙ্গে রাসেল খানেররাসেল খানের মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে। ফেসবুকে শোক জানাচ্ছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। একসঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাঁকে স্মরণ করছেন অনেকে।আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে রাসেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। রাসেল খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা