• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি মহানবীর কূটনৈতিক সাফল্য ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয় কেউ যাচ্ছিলেন ছুটিতে, কেউ ব্যবসার কাজে, ফেরা হলো না ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না, বললেন অভিজিৎ দিপকে টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’ ভারতে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম বাভুমার ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে পুলিশ সদস্যরা এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সাঈদা কামালের বড় বোন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাঈদা কামালের মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা সাঈদা কামাল গত রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি নিউমোনিয়া ও কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।মৃত্যুর পর সাঈদা কামালের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ ধানমন্ডিতে নিজ বাড়ি ‘সাঁঝের মায়া’য় নেওয়া হয়। জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সাঈদা কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ড্রয়িং ও পেইন্টিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বড় বোন সুলতানা কামালের সঙ্গে ভারতের ত্রিপুরায় মুক্তিযোদ্ধাদের জন্য গড়ে তোলা বাংলাদেশ ফিল্ড হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। এ অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র লাভ করেন।সাঈদা কামাল চিত্রশিল্পী ও শিক্ষক হিসেবে অবদান রেখেছেন। দেশে ও বিদেশে তাঁর একাধিক একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা