• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও তাঁকে সমর্থন জানাবেন না জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী? মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের? পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?' ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০ প্রধানমন্ত্রীর মেয়াদসীমা কেন প্রয়োজন? উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি মহানবীর কূটনৈতিক সাফল্য ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয়

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১০ জন নিহত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যরানাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্র জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা