মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে হামলা, মৎস্য দপ্তরের তিন কর্মচারী রক্তাক্ত জখম বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অভিযান, ডিলারকে জরিমানা;

নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ভিকটিম নানির সাথে একই বাসায় থাকত। গ্রেফতারকৃত আসামি মোঃ ইউসুফ (৪৫) ভিকটিমের নানির প্রতিবেশী হয়। ভিকটিমের নানি বাবুর্চির কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যান। সে সুবাদে ভিকটিম বাসায় একা থাকত। এরই ধারাবাহিকতায় গত ইং-১২/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় তিনি বাসার বাহিরে গেলে বিকাল অনুমান ০৪.৪০ ঘটিকার সময় বাসায় ফিরে এসে নাতিনকে কান্নাকাটি করতে দেখায় কান্নাকাটি করার কারন জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানায় যে, ইং ১২/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় বসত বাড়ীর সামনের উঠানে খেলাধুলা করার সময় আসামি ইউসুফ ভিকটিমের মুখে চাপিয়া জোরপূর্বক আসামির বসত বাড়ীর রুমে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ধাক্কা দিয়ে খাটে ফেলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং উক্ত বিষয়ে কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের নানি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি ঘটার পরপরই বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

অত্র মামলাটি রুজু হওয়ার পর, মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতারের জন্যে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ২৭ এপ্রিল, ২০২৬ ইং তারিখ রাত ০৯ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার এজাহারনামীয় ০১ নং আসামি মোঃ ইউসুফ (৪৫), পিতা-মৃত কাশেম আলী, সাং-দেউলি চৌরাপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo