বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি ‘বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ হয়েছে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হন জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বরিশালের জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমানসহ অনেকে।

বক্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাংলাদেশের জন্য একপ্রকার অসম ও আত্মসমর্পণমূলক চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈষম্যমূলক চুক্তি জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬৭১০টি পণ্যে বাংলাদেশকে শুল্ক ছাড় দিতে হবে। অন্যদিকে কেবল ১৬৩৮টি পণ্যে মার্কিন শুল্কছাড় পাবে বাংলাদেশ। ফলে বাংলাদেশ বার্ষিক ১৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারাবে।

সেই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় পণ্য কেনার সুবিধা হারাবে, অতিরিক্ত মূল্যে মার্কিনিদের কাছ থেকে গম, তুলা, এলএনজি, প্রতিরক্ষা সামগ্রীসহ বিভিন্ন পণ্য কিনতে হবে। চীন ও রাশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য করলে যুক্তরাষ্ট্র দণ্ডমূলক শুল্ক আরোপ করবে, আবার যুক্তরাষ্ট্র কারো উপর বাণিজ্য নিষেধাজ্ঞা বসালে বাংলাদেশকেও সেই নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে।

বক্তাদের মতে, এই চুক্তি দেশের জনগণের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশকে মার্কিন দাসত্বের ফাঁদ থেকে বের হয়ে আসারও দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo