বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

কুমিল্লা রাহাত ফিলিং সেন্টার নামক একটি পাম্পে অভিযান

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী রাহাত ফিলিং সেন্টার নামক একটি পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

তিনি জানান, জনৈক ব্যক্তি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী রাহাত ফিলিং সেন্টার নামক একটি পাম্পে পর্যাপ্ত অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করার অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সরেজমিন তদন্ত করে।

কোনো পাম্পে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা বা গ্রাহকদের তেল না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।অভিযানকালে দেখা যায়, বিগত ৩ মাসের গড় অকটেন ক্রয় এবং বিক্রয় ঠিক আছে। এমতাবস্থায় সম্মানিত জনসাধারণকে আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনসমূহে অতিরিক্ত চাপ সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হল।

সাম্প্রতিক সময়ে আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা, অপচয় রোধ এবং চোরাচালান প্রতিরোধকল্পে ফিলিং স্টেশনগুলোতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo