বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরে শিশু ফাতেমা ও তার নানী’র জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন– সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ এবং তার নানীর জন্যে শাড়ি ও ‘ঈদের উপহার’ হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানীকে সহায়তার সময় রাস্তা পারাপারের সময় আহত হয়। পরে উক্ত স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দৃশ্যগোচর হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo