রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালে সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলন: সাড়ে তিন লাখ টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জড়িতদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ মার্চ) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনার উত্তর পাশে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না।

এ সময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত সিন্ডিকেটের সহযোগি মনির হোসেন প্যাদা ও এনামুল শিকদারের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময় অবৈধ ড্রেজারটি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পূর্ব ভূতেরদিয়া এলাকায় বালু মহালের ইজারা বাতিল থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙনে অনেক মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তাই ঘণবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo