শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বরিশালে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি জেলহাজতে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্ভু দেবনাথ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত রহম আলী হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, কোতোয়ালি থানাধীন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুখাইনগর বাজারে কবির হাওলাদারের “কবির স্টোর” নামে একটি মুদি দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময়ে দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকে। পরে পাওনা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে হুমকি দিতে থাকে।

অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আসামিরা রামদা, দাও, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে বুখাইনগর বাজারে কবির স্টোরে হামলা চালায়। এ সময় দোকান মালিক কবির হাওলাদারকে গালাগাল ও মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তানভীর আলমকেও দাও দিয়ে মাথায় কোপ দিয়ে আহত করা হয়।

এ সময় অন্য আসামিরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসা রুবিনা নামের এক নারী স্বজনকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহতদের চিকিৎসা ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে বাদী থানায় মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় কবির হাওলাদারের পিতা মো. জাফর হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ মামলায় বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীকে
জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo