• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

শাহবাগে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা: সাড়ে পাঁচ মাস পর তদন্ত প্রতিবেদন জমা

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে প্রতিবেদনটি জমা দেয় কমিটি। এরপর বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে চান ডুজার নেতারা। এ সময় উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ডুজার সদস্যরা হামলার ঘটনার জন্য ছাত্রদলের নেতা–কর্মীদের দায়ী করেছিলেন।সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরা। সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, তদন্ত কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও তদন্তে এত সময় লাগার কোনো সদুত্তর প্রশাসন দিতে পারেনি।ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার হলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের হামলার সাহস কেউ পেত না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ডুজার অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ঘটনার পর সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।রাতে ‘মব’ করে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, জড়িতদের গ্রেপ্তার দাবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা